এম, এ কাশেম ::
চট্টগ্রাম মহানগরীর ৩৫টি সাংগঠনিক ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিটি ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
নগর বিএনপি’র সভাপতি এরশাদ উল্লাহ বলেন, যারা আন্দোলন- সংগ্রামে সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়নই ছিলো প্রধান বিবেচনা।
সংগঠনের গতিশীলতা ফেরাতে এবং তৃণমূলে দলকে আরও শক্তিশালী করতে নতুন নের্তৃত্ব কাজ করবে।
নগর বিএনপি’র সাধারণ সম্পাদক নাজিমুর রহমান বলেন, নতুন কমিটি গুলো গঠনের মাধ্যমে আমরা চট্টগ্রামে বিএনপি’র সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করে যাওয়ার কাজ করছি।
তিনি বলেন, ত্যাগী, অভিজ্ঞ এবং তরুণ নেতা-কর্মীদের সমন্বয়ে দল এখন আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হওয়ার পথ প্রশ্বস্ত হবে।
গত বছরের ৩ ডিসেম্বর নগরীর সাংগঠনিক ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়ছিলো।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ এর সার্বিক দিক ্ নির্দেশনায় সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাবে নতুন কমিটির দায়িত্ব প্রাপ্ত সবাই।