• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে সাম্যবাদী দলের প্রার্থী দীলিপ বড়ুয়ার মনোনয়ন প্রত্যাহার

দিনকাল বিডি ২৪ / ২২৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ মীরসরাই আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
রোববার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিলীপ বড়ুয়ার পক্ষে তার প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত খবরে প্রকাশ।

এ ছাড়া বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাম্যবাদী দলের মীরসরাই উপজেলার যুগ্ম আহ্বায়ক রনজিত বড়ুয়া।

মনোনয়ন বিষয়ে জানতে চাইলে দিলীপ বড়ুয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি জোট থেকে মীরসরাই আসনে মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেয়ে নৌকার পক্ষে প্রত্যাহার করেছি। আমার প্রতিনিধি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। দু-একদিনের মধ্যে এলাকায় আসবো এবং নৌকার পক্ষে ভোট চাইবো।’

এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন। তবে, কেউ করেছেন কি না এখনো আমাদের জানানো হয়নি। পরে জানতে পারবো কতোজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category