• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনএফ মনোনীত প্রার্থী এম, এম ইউসুফ’র গণসংযোগ: টেলিভিশন প্রতীকে ভোট দেয়ার আহবান

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল’ বিডি ২৪ চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী, বিএনএফ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী ও চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক উন্নয়ন পরিষদ

চট্টগ্রাম জেলার সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ’র সহ-সভাপতি লাায়ন এম, এম ইউসুফ তার নির্বাচনী এলাকা মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে বিরামহীন গণসংযোগ অব্যাহত ভাবে চালিয়ে যেতে দেখা যাচ্ছে।

তিনি চট্টগ্রাম শহরের বাসা থেকে সকালে মীরসরাই এসে শুরু করেন গণসংযোগ। সন্ধ্যা-রাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে দল-মত নির্বীশেষে সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে করমর্দন করে তার এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা তুলে ধরে মীরসরাইয়ের সার্বিক উন্নয়ন সম্পর্কিত তার নির্বাচনী ইশতেহারের অংশ বিশেষ তুলে ধরেন।

অন্যান্য দিনের মতো তিনি গতকাল সকাল-সন্ধ্যা মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ এ ব্যস্ত সময় অতিবাহিত করেন।

বিএনএফ মনোনীত প্রার্থী এম, এম ইউসুফ ‘দিনকাল বিডি ২৪’ কে বলেন, মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার অবহেলিত-বঞ্চিত মানুষের সুখ-দুঃখের সাথী হওয়ার এবং মীরসরাইয়ের সার্বিক উন্নয়ন সাধন এর লক্ষ্যে কাজ করে যাওয়ার মানসিকতা নিয়ে প্রার্থী হয়েছেন।

তিনি তার নির্বাচনী প্রতীক ‘টেলিভিশন’ এ ভোট প্রদান এর জন্য সবার প্রতি স্ব’বিনয় অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category