• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে ইতালির নাগরিকক্রিস্টিনা জেমার মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে ক্রিস্টিনা জেমা নামের এক ইতালির নাগরিকের মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও উপজেলা ফটিকছড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আরাফাত মিয়া (২১), মোঃ রুবেল (২৬), মোঃ নুরুদ্দীন (৪৫) ও মোঃ মোমিন (৫০)।

এর আগে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা।
তিনি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।

ঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশী তরুণ, তরুণী সহ হেঁটে নগরীর জামালখানের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ক্রিস্টিনার ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তাঁর মোবাইল, ক্রেডিট কার্ড ও নগদ ৩০ হাজার টাকা ছিলো।

শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল সহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়।

অটোরিকশার পেছনে সিরাতাল মুস্তাকিম লেখাটি পাওয়ায় আমরা দ্রুত কৌশল নির্ধারণ করতে সক্ষম হই। শহরের ১৬ থানা এলাকায় অন্তত ১০০টি গ্যারেজে অভিযান চলে। পরে নগরীর চকবাজারের একটি গ্যারেজে রাখা অটোরিকশাটি জব্দ করা হয়। পরে ছিনতাই করা মোবাইল, নগদ ২২ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তারা ভোরে ও সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ বুঝে ছিনতাই করেন। এই চক্রে আরও সদস্য আছেন, যাদের মধ্যে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালক ও রয়েছে বলে জানান দেয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category