• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে পরিবহন থেকে চাঁদা উত্তোলনের সময় চট্টগ্রামে গ্রেফতার ১০

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সা সহ অন্যান্য গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে আটক করেছে র‌্যাব-৭।
মঙ্গলবার (১৪ মে) চাঁন্দগাও থানাধীন বহদ্দারহাট সিএনজি স্টেশন থেকে ৫ জনকে আটক করে র‌্যাব।

আটক আসামিরা হলো-লক্ষীপুর জেলার মোঃ কামালউদ্দিন পুত্র মোঃ সলেমান (৪৫), পাঁচলাইশ বাদুরতলা মাহবুব আলমের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৭), চান্দগাঁও থানা এলাকার মোঃ নুরুল আফসারে পুত্র মোঃ আবুল কালাম (৩০), ফেনী জেলার মোঃ আলী পুত্র মোঃ রুবেল (৩১) ও রাউজান জেলার মৃত নুর মোহাম্মদ পুত্র মোঃ মামুন (৩৪)।

অপর একটি অভিযানে ফটিকছড়ি থানাধীন বিবিরহাট বাসস্ট্যান্ড পাকা রাস্তার উপর থেকে চাঁদাবাজির অভিযোগে আরো ৫ আসামিকে আটক করে র‌্যাব।
আসামিরা হলেন- ফটিকছড়ি জেলার মৃত সুবল চন্দ্র পুত্র বিমল বড়ুয়া (৬৫), ভুজপুর এলাকার আব্দুল শুক্কুর পুত্র আব্দুল হালিম (৪০), ফটিকছড়ি জেলার আবুল হাসেমর পুত্র মোঃ রাসেল (৩৮), ফটিকছড়ি জেলার মৃত নুরুল ইসলাম ছেলে আব্দুল গনি (৩৫) ও ফটিকছড়ি জেলার আহামদ হোসেন পুত্র মোঃ শাহজাহান (৪৩)।

আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরী চাদঁগাও এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অবৈধভাবে নামে বেনামে ভূয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করে আসছিলো।
গ্রেপ্তারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category