এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাইয় উপজেলার ১০ নং মিঠানালায ইউনিয়নে জুয়েল নামের এক ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত জুয়েল (২৪) ১০ নং মিঠানালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড’র হাদিমুছা এলাকায় অবস্থিত রাজাবাড়ির আলমগীরের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
হত্যাকারীরা তার পায়ে এবং শরিরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে বলে প্রত্যক্ষদর্শিরা জানান।
এ ঘটনায় সমগ্র মীরসরাই ব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে ও সূত্র জানায়।