এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জালে আটকে গিয়েছ দু’ মাদক কারবারি।
সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মীরসরাই কে মাদকের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিলো ক্ষমতাধর গুটি কতেক আওয়ামী নেতাদের প্রটেকশনে থাকা যুবলীগ ও ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাহিনী। কিন্তু, গত ৫ আগষ্ট হঠাৎ আওয়ামী সরকারের পতন ঘটার পর মীরসরাই উপজেলার আপামর সাধারণ জনগোষ্ঠী ভেবেছিলেন- অন্তত: এইবার মীরসরাই উপজেলার সর্বোত্র মাদক মুক্ত হয়ে যাবে। কিন্তু না, তা হয়নি! বরং আওয়ামী দোসররা বিএনপি’র গুটি কয়েক টাকা কামানোর ধান্দাবাজ নেতা-কর্মী নামধারীদের প্রটেকশনে থেকে পূর্বাবস্থার মতো মাদকের বিকিকিনি চালিয়ে যাচ্ছে অবলীলায়।
সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর পরিচালনায় ‘ডেভিল হান্ট’ চলাকালীন সময়ে মীরসরাই উপজেলায় র্যাব’র একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভা এলাকার সাইফুল ইসলাম ও নাসির উদ্দিন নামক দু’জনকে ৯৬ বোতল ফেনসিডিল সহ আটক করেছে।
পরে র্যাব আটককৃতদের কে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।