এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট ‘জিয়াউর রহমান’ এর ৪৪ তম: শাহাদাত বার্ষিকী পালন কল্পে বারইয়ারহাট পৌরসভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর নের্তৃত্বে রিক্সা-সিএনজি চালক সহ বিভিন্ন গাড়ি চালক এবং সাধারণ পথচারীদের মাঝে খাদ্য সামগ্রী (বিরিয়ানির প্যাকেট) বিতরণ করা হয়।
এর আগে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর মসজিদের খতিব নিজামী উদ্দিন আনসারির পরিচালনায় শহীদ জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- মীরসরাই উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন, বারইয়ারহাট পৌরসভায বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, মোশাররফ হোসেন, নাজমুল হক সোহাগ, যুবদল নেতা নুরুল আবছার মিয়াজী, সেচ্ছাসেবক দল নেতা আবু জুবায়ের চৌধুরী শিবলী, মোঃ কামাল হোসেন, যুবদল নেতা মোমিনুল ইসলাম, রিয়াদ ভূঁইয়া, ছাত্রদল নেতা এমরান হোসেন, মোহন দে, মোস্তাক হোসেন প্রমুখ।