এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হক জুনুকে ঢাকার বনানী থানা থানা পুলিশ মীরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গত সন্ধ্যা- রাতের দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
মাহফুজুল হক জুনু খৈয়াছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মসজিদিয়া (চৌধুরী পাড়া) এলাকার আব্দর রঊফের পুত্র।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ডিএমপির একটি টিম মীরসরাইয়ে অভিযান পরিচালনা করবে এমন একটি ম্যাসেজ দেয়। কী অভিযান এ বিষয়ে কিছু বলেনি। গ্রেপ্তারের পর জানতে পারি ঢাকার বনানী থানার একটি মামলায় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত উক্ত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক জুনুর নামে ঢাকার বনানী থানায় একটি মামলা রয়েছে। মামলায় তিনি এজাহার নামীয় ১ নমষং আসামি।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত আর কিছু জানাতে পারেননি তিনি।
এ দিকে উক্ত আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে তাদেরকে সরিয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে দেয়।