• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন “আমাদের সময় পত্রিকার” সাংবাদিক ইমরান

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪’ চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩২) নামে এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী সাংবাদিক ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড’র সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর পুত্র ছিলেন এবং তিনি জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি’র দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানায়, গতরাতে মরিয়মনগর থেকে সে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি/বাসায় ফিরছিলেন। কিন্তু, ফেরার পথে আনুমানিক রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ি তার মোটরসাইকেল কে প্রচন্ড ভাবে ধাক্কা দেয়।

মাথায় হেলমেট থাকলে ও চাঁদের গাড়ির চাকার পর গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রান হারান। পরিবারে তার দুই বোন এবং তার একমাত্র পুত্র সন্তান ছিলো। তার এমন মৃত্যুতে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শোক: জাতীয় অনলাইন দৈনিক ‘দিনকাল বিডি ২৪ ডট কম’র পক্ষ থেকে সহযোদ্ধা/সাংবাদিক ইমরান হোসেনের মৃত্যুত গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা ও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category