• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি’র মিছিলে হামলা ঘটনায় সাবেক আওয়ামী এমপি নদভী সহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ২০২৩ সালের ১৯ নভেম্বর চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি’র মশাল মিছিলে হামলা চালানো ঘটনার অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, তার ভাতিজা আ ন ম সেলিম উদ্দীন সহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য এরফানুল করিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত ও উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান। এ ছাড়া অজ্ঞাত নামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ২০২৩ সালের ১৯ নভেম্বর বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কে উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানের নের্তৃত্বে এ মিছিলটি শেষ করে চলে যাওয়ার সময় দস্তিদারহাট সংলগ্ন গ্রীণ টাচ কমিউনিটি সেন্টারের সামনে সাবেক এমপি নদভীর নির্দেশে অন্যান্য আসামিদের উপস্থিতিতে ওই মিছিলে আক্রমণ করে ৫-৬ জন নেতা-কর্মীকে আহত করা হয়। পরে পুলিশ এসে সড়কে পড়ে থাকা গুরুতর: আহত ও মামলার বাদী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category