• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানি, অভিযুক্ত এক যুবক গ্রেপ্তার

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও অপহরণ মামলায় মোঃ রাকিব হোসেন (৩২) নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ মার্চ (রবিবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুলীয়াখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, ৮ মার্চ (শনিবার) এক কলেজ শিক্ষার্থী তার এক বন্ধুকে নিয়ে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যায়। এরপর তারা বেড়িবাঁধ পার হয়ে সাগরের কাছাকাছি স্থানে পৌঁছালে তখন ৪ বখাটে এসে ওই শিক্ষার্থীকে টেনে হেঁছড়ে বনের ভিতর নিয়ে যায়। এর পর ওই শিক্ষার্থীর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে ওই শিক্ষার্থীকে সেখান থেকে উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে। তবে, শিক্ষার্থী প্রথম অবস্থায় স্থানীয়দের উপস্থিতিতে ধর্ষণের অভিযোগ করলেও পরে সে ধর্ষণের কথা অস্বীকার করে।
এ ঘটনায় শিক্ষার্থীর মা ঘটনার দিন রাতে নিজে বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপহরণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা নম্বর (১০)।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন রাতে ওই শিক্ষার্থীর মা ৪ জনকে আসামি করে থানায় এসে শ্লীলতাহানি ও অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category