• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাপাইনবাবগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মতিন রাজশাহী নগরীতে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৫টি এনআই এ্যাক্ট (চেক জালিয়াতি) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মতিনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা ৬টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা কদমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মতিন (৪৫), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিঠালীতলা স্কুলপাড়া গ্রামের মৃত সোলাইমান মুন্সির ছেলে।
মঙ্গলবার রাত ১১টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা কদমতলা এলাকায় ছোট কালভার্টের উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিআর-১০৪/২১ (শিবঃ), সিআর-৮৪২/১৯ (নবাব), সেশন-৭২৯/২০, সেশন-১৪৩০/২২, সেশন-৪১৪/২৩, সকল ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ এর ৫টি সাজাপ্রাপ্ত পলাতক আসামী মতিন। বিজ্ঞ আদালত কর্তৃক ২ বছর ৬ মাস কারাদন্ডের আসামী সে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category