পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা সরাইগাছি-শিশা রোডের চকগোপাল প্রথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের চাপায় এক শিশু শিক্ষার্থী মারাগেছে। কুলছুম (৬) নামে ওই শিক্ষার্থী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটি হলে শিশু শিক্ষার্থীরা রাস্তাপার হওয়ার সময় সরাইগাছির দিক থেকে মহাদেবপুরের দিকে যাওয়া একটি ট্রাক (যার নং ঢাকা মেট্রো ট- ১৮-৪৫৯৯) কুলছুমকে চাপা দিলে সঙ্গেসঙ্গে সে মারা যায়। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করে। এবিষয়ে জানতে চাইলে সাপাহার থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সংবাদ পাঠানো পর্যন্ত লাশ ঘটনা স্থলেই ছিল।