এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
বিএনপি’র কোনো নেতা-কর্মী দলীয় পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজী সহ নানাবিধ: অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত দেখলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র এমন কড়া বার্তা উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সর্বোত্র প্রশংসায় ভাসছে।
যদিও বা তারেক রহমান এর এমন বার্তা শুধুমাত্র মীরসরাই উপজেলার জন্য নয় সারা দেশের জন্য। তথাপি, মীরসরাই উপজেলার দল নিবেদিত প্রাণ সাধারণ নেতা-কর্মীদের আশা জাগানিয়ায় চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে।
সূত্র জানায়, যে কোনো এলাকায় বিএনপি’র নেতা-কর্মীর নাম বিকিয়ে গজে উঠা নেতা-পাতি নেতা বা কর্মীর চোখ রাঙানি, প্রভাব বিস্তার সহ যে কোনো সন্ত্রাসী ও আগ্রাসী কর্ম দেখামাত্রই রুখে দিতে হবে। প্রয়োজন মোতাবেক দলের স্থানীয় পর্যায়ের দায়িত্ব পালন করে যাওয়া দল নিবেদিত যে কোনো নেতা কে অবহিত করতে হবে। তাতে ও যদি কোনো ফল পাওয়া না যায় তাহলে আইনের আশ্রয় নিতে হবে। তার ফল ও যদি অকার্যকর হয় তাহলে নিজেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এতে আল্লাহর সহায়তা অবশ্যই পাওয়া যাবে। তার পর ও কোনো অবস্থাতেই কেউ যেনো বিগত সময়ের আওয়ামী হায়েনা দের মতো কোনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী সহ যে কোনো অপকর্ম কারীদের কাছে জিম্মি হয়ে থাকতে না হয়।
বিএনপি’র নিবেদিত প্রাণ একাধিক নেতা-কর্মীরা জানায়, বিগত সময়ে মানুষ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কৃতকর্মের জন্য। আর বিএনপি’র কেউ যদি পূর্বেকার মতো সেই রকম করার সুযোগ পেয়ে মানুষ কে জিম্মি করে রাখে তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি’র প্রার্থক্য থাকলো কোথায়? পুরো বিষয়টি মনে রাখতে সবার প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ম্যাসেজ বার্তা। বিগত ১৭ বছর সিমাহীন অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা, জেল-জূলুম এর শিকার হয়ে এক মহা মানবেতর জীবন-যাপন করে আসছিলো বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজার হাজার সাধারণ নেতা-কর্মীরা। আল্লাহর অশেষ রহমত গুনে গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন ও তৎ সরকারের পতনের পর বিএনপি’র নেতা-কর্মীরা সহ সাধারণ মানুষের মুক্তি লাভের পথ প্রশ্বস্ত হয়। কিন্তু, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা গুটি কতেক স্বার্থান্বেষী মহল বিশেষ হঠাৎ আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার নেশায় নেশাগ্রস্ত হয়ে কিছু আওয়ামী দোসরদের টাকার কাছে নিজের দল ও দলীয় আদর্শ এবং নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দেশ-গ্রামে বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজী সহ নানাবিধ: অপকর্মের সাথে জড়িয়ে পড়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে চলে। এতে সাধারণ নেতা-কর্মীরা তারেক কাছে একেবারেই কোনঠাসা হয়ে পড়ে।
এক পর্যায়ে দল নিবেদিত প্রাণ অনেক নেতা-কর্মীরা দল থেকে দুরত্বে সরিয়ে যেতে বাধ্য হয়।
ফলে, দলের মধ্যে তীব্র আকারে কর্মী সংকট ও দেখা দেয়ার বিষয়টি ষষ্ঠ হয়ে উঠে। রাজনৈতিক জ্ঞান-সবুদ্ধির আলোকে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এমনটি অনুমান করতে পেরে কড়া বার্তা আরোপ করেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর এমন কড়া বার্তা আরোপ এর কারণে দল থেকে পিছিয়ে পড়া হাজারো নেতা-কর্মীরা চাঙ্গা ভাবে ফিরে আসছে বলে বিভিন্ন ভাবে মাধ্যমে সূত্রে জানা গেছে।
সারা দেশের মধ্যে অতিতের যে কোনো সময় জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসন তথা উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিগত আওয়ামী শাসনামলের দীর্ঘ ১৭ বছর অবসান হওয়ার পর গত ৯ মাসে এখানে গুটি কতেক স্বার্থবাদী নেতা-কর্মী নামধারীদের মধ্যে ধান্দা, পদ-পদবী পাওয়ার নেশা সহ ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার দাপট সহ দলীয় দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে দলের সর্বোচ্চ ক্ষতি করে চলার বিষয়টি নিয়ে দল নিবেদিত প্রাণ সাধারণ নেতা-কর্মীরা এক ধরনের হা-হুতোষে ভূগছিলো। এমনোতর: মুহুর্ত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বিষয়টি আঁচ করতে পেরে সারাদেশের দলীয় নেতা-কর্মীদের জন্য যে কড়া বার্তা আরোপ করেছেন তার থেকে থেকে বেশি স্পেশাল ভাবে মীরসরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জন্য দিয়েছেন।
বিএনপি’র একমাত্র রাজনৈতিক চালিকাশক্তি ‘তারেক রহমান’ এর এমন কড়া বার্তা দলীয় সাধারণ নেতা-কর্মীরা প্রাণসঞ্চার ফিরে পাওয়ার পাশাপাশি সমগ্র মীরসরাই উপজেলা ব্যাপী ব্যাপক প্রশংসায় ও ভাসছে।