স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৬ এপ্রিল বুধবার বেলা ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সাধারণ সদস্যরা।
এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কারা নির্যাতিত শ্রমিক নেতা সাইফুল ইসলাম স্বপন।শ্রমিক নেতা রাজু আহমেদ মিঠুর সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মামুন হোসেন মিলন, আব্দুল রহিম ধলু, জয়নাল আবেদিন প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে এবং শ্রমিকদের প্রাপ্য মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা না দিয়ে দ্বায়িত্বে থাকা কতিপয় নেতা লুটপাট করা হচ্ছে।
এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন বক্তারা।অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন এসব আন্দোলনকারী শ্রমিক নেতারা