নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গরীব অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝ শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়ছে। বুধবার সকালে সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের দরিয়াপুর গ্রামে অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও সাংবাদিক রায়হান আলমসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।