• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাগেশ্বরীতে আলুর বস্তায় গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কায়দায় আলুর বস্তায় মাদক পরিবহনের সময় ১০ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী হাফিজুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার বিএসসি মোড়ে ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় আলুর বস্তায় লুকানো ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দক্ষিণ রামখান শুকুরটারী গ্রামের মাদক কারবারি পূর্বের একাধিক মামলার আসামী হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি হাফিজুরের বিরুদ্ধে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদক ও জুয়া আইনে দু’টি মামলা রয়েছে। সে কৌশলে আলুর বস্তায় মাদক পাঁচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category