• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাগেশ্বরীতে ডিউটিরত অবস্থায় উপ-পুলিশ পরিদর্শকের মৃত্যু

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় ডিউটিরত অবস্থায় থানার উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন (৪৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তুজা জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে কচাকাটা থানা এলাকায় পেট্রোল ডিউটিতে যান উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন। ডিউটিরত অবস্থায় কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় ভোর ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে পরে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিল্লাল হোসেন বাংলাদেশ পুলিশে ১৯৯৭ সালে যোগদান করেন। তিনি কচাকাটা থানায় ১২ মে ২২ ইং তারিখ থেকে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলাার বালিগাও গ্রামের মৃত্যু হোসেন আলীর সন্তান। মৃত্যুকালে তিনি তিন সন্তান এবং স্ত্রীকে রেখে যান।
উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেনের মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category