• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরনের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের(হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। এবছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের বীজ চারা ২১ থেকে ২৫দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘা প্রতি ফলন প্রায় ২৫ থেকে ৩০মন আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category