• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশে থাকা নর্দমায় পড়ে ছামাদ হোসেন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি এলাকার মোল্লা পাড়ায় এই ঘটনা ঘটে। শিশুটির পিতার নাম মুকুল হোসেন।
স্বজনরা জানায়, আজ বিকাল চারটার দিকে শিশুটির পিতা গম ভাঙ্গাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ ঘরের বারান্দায় বসে গম মাপছিল। খন শিশুটি বারবার ওই গম মুখে দিচ্ছিল। তখন তার বাবা তাকে সেখান থেকে সরিয়ে দেয়। তখন শিশুটি সেখান থেকে চলে যায়। পরে তার পিতা গম মাপা শেষে ছেলেকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের নর্দমার পানিতে শিশুটিকে ভাসা অবস্থায় দেখতে পান তার পিতা নিজেই। পরে পানি থেকে তুলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপার বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক শিশুটির মত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category