• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় র‌্যাব’র হাতে অপহরণ মামলার আসামি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের অভিযানে উপজেলার দয়ারামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লুৎফর ওই এলাকার মিশ্রিপাড়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।সূত্রে জানা য়ায়, গত ১৩ মে সন্ধ্যায় বাদি অটোযোগে দয়ারামপুর বাজার থেকে নিজ বাসায় (বনপাড়া) ফেরার পথে লুৎফরসহ আসামিগণ তাকে অপহরণ করে তার (লুৎফর) বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে হাত-পা ও মুখ বেঁধে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ভুক্তভোগী উদ্ধার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে, পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার দায়ের করে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান,মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার হয়েছে,বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category