• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোরের লালপুরে রাস্তার পাশের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের লালপুরের সরকারি কর্মকর্তা কর্তৃক রাস্তার পাশে সরকারি খাস জমিতে রোপনকৃত গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বিলমাড়ীয়া বাজারে অনুষ্ঠিত হয়, উক্ত মানববন্ধনে বিলমাড়ীয়া ইউপি সদস্য লিব্বাস আলীর সভাপতিত্বে স্থানীয় জনগণ গাছ কাটার প্রতিবাদে জড়ো হয়, এসময় তারা তীব্র নিন্দা সহ পরিবেশের জন্য পুনরায় গাছ লাগিয়ে গাছ কাটার বিচার দাবি করেন, এবং খাস জায়গাটি উদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

জানা যায় প্রায় বছর খানেক আগে লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের পাশে রবিউলের মোড়ে সরকারি জায়গায় একটি বট গাছের চারা রোপণ করেছিল স্থানীয় এক ভ্যানচাল, গাছটি বেশ বড় হয়ে উঠছিল, স্থানীয় লোকজন গাছটির পরিচর্যা করতো। গত মঙ্গলবার (২৫) রাত আনুমানিক ১১ দিকে স্থানীয় বাসিন্দা ও বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মরত ফাল্গুনী হক ইতি বটগাছের চারাটি কেটে নিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা এর বিচার চেয়ে সহকারি কমিশনার (ভূমি) লালপুর বরাবর আবেদন করেছে।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে, আমাদের সার্ভেয়ারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category