• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নিখোঁজের ৪ দিন পর মান্দার এক ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নিখোঁজের ৪ দিন পরে গোলাম রাব্বানী (৩৫) নামে মান্দা উপজেলার বিলবাড়ির এক অটোচার্জার ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের গুন্দইল ঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গোলাম রাব্বানী মান্দা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর (বিলবাড়ি) গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।
নিহত গোলাম রাব্বানীর চাচাতো ভাই নূরনবী রতন জানান, গত সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে জ্যাঠাতো ভাই গোলাম রাব্বানী খাওয়া দাওয়া করে ভাড়া মারার উদ্দেশ্যে অটোচার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার জ্যাঠাতো ভাই রাব্বানী নিখোঁজ ছিলো। ওইদিন দুপুর ২টার পর থেকে তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুজেঁও জ্যাঠাতো ভাই রাব্বানীর কোনো খোঁজ না পাওয়ায় গত মঙ্গলবার মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি এবং বৃহস্পতিবার রাতে একটি অপহরণ মামলা করা হয়। আজ শুক্রবার দুপুরে হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের গুন্দইল ঘাট (মহাদেবপুর – পোরশা উপজেলার সীমান্তবর্তী এলাকা শিবপুর বাজার থেকে প্রায় ৫ কিঃমিঃ দক্ষিণ এলাকার একটি খাল) থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, স্থানীয় জিগাতলা বাজারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার সকাল ১০টা ২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার অটোচার্জার ভ্যানে একই এলাকার নাহিদ ও তুহিন নামের দু’জনকে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিল। বুধবার বিকেলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি সংগ্রহের সংবাদ ছড়িয়ে পড়ার পর নাহিদ ও তুহিন গা ঢাকা দেয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবারে জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তার মিস্ত্রি (৫৫), উত্তর শ্রীরামপুর গ্রামের নার্গিস বেগম (৬০) ও সায়েরা বিবি (৫০) এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের আংগুর বেগম (৫৫)।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী ও ম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category