• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নির্বাচনী জোয়ারে বিএনপি”র নেতাকর্মীরাও শামিল হয়েছে ……চট্টগ্রামে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : তথ্য ও সমপ্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি–জামাত আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মেরে, রেললাইন উপড়ে ফেলে অপচেষ্টা চালিয়েছিল নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। কিন্তু সেটি তারা করতে পারেনি। এখন বিএনপি চেষ্টা করছে প্রার্থীদের ওপর হামলা করার। যাতে নির্বাচন ব্যাহত হয়।’

তিনি বলেন, সারাদেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে এবং এই নির্বাচনী জোয়ারে বিএনপির নেতাকর্মীরাও শামিল হয়েছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এই নির্বাচনে ভোট দিতে যাবে এবং তারা নৌকা মার্কায় ভোট দিবে। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম –৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন উপজেলার বেতাগী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তিনি। এসময় বেতাগী ইউনিয়নের রামগতির হাট, স–মিল গেট, মির্জাখীল, বালুরচর এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনকে বানচাল করতে এখন ঢাকা–চট্টগ্রাম শহরে লিফলেট বিতরণ করা হচ্ছে। বিএনপির নেতা যারা লিফলেট বিতরণ করে, তারা হঠাৎ বিতরণ করে, আবার হারিয়ে যায়। কিন্তু এই লিফলেট কেউ দেখেওনা, কেউ পড়েও না।

তিনি বলেন, বিএনপি গর্তের মধ্যে থেকে মাঝে মাঝে উঁকি দিয়ে প্রেস ব্রিফিং করে। ডক্টর মঈন খাঁনসহ কয়েকজন কথা বলেন। বিএনপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিজের নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, গত ১৫ বছর ধরে আমি রাঙ্গুনিয়ার জনগণের পাশে থাকার এবং এলাকার উন্নয়ন করার জন্য চেষ্টা করেছি। যারা ভোট আসলে লম্বা লম্বা কথা বলেন, তাদের জিজ্ঞাসা করতে হবে, আওয়ামী লীগ সরকারের করা রাস্তাঘাটে যেসব গর্ত হয়, তারা সেইগুলো ভরাট করতে পারবে কিনা।

তাদের গর্ত ভরাট করার সামর্থও নেই। প্রতিটি মসজিদ, মন্দির, প্যাগোডা ৫ থেকে ৭ বার করে বরাদ্দ পেয়েছে। দেশের দশ কোটির বেশি মানুষ ১৮ ধরনের ভাতা পাচ্ছে।

সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সমগ্র বাংলাদেশে হাটে–ঘাটে, মাঠে আজকে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। একেবারে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে, যার যার ভোট সে–ই লাইন ধরে দিবে। সেই ভোটে সবাইকে অংশগ্রহণ করতে হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, শাহজাহান সিকদার, ইফতেখার হোসেন বাবুল, ইদ্রিস আজগর, শফিকুল ইসলাম, আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ইউপি চেয়ারম্যান শফিউল আলম, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, নুরুল আবছার তালুকদার, এম এ হান্নান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category