• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীর বাউফলে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় উপজেলার নুরাইনপুর ৬নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদার বাড়ির এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাউফল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুন মোল্লার ছেলে আব্দুর রহমান (২১) ও উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাচ্চুর ছেলে ইসমাইল হোসেন ওরফে নাঈম (২১)।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাসির, এস আই আবুল বাশার, এস আই নজরুল ও এস আই শোভন সঙ্গীয় ফোর্সসহ একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ওই ২যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২কেজি ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, গাঁজাসহ ২যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category