• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১৩ Time View
প্রকাশঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সুপারভাইজার মোরশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ ও উপজেলা সহকারী ভেটেরিনারি সার্জন আসমাউল হুসনা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে চাঁদপুকুর খ্রিস্টান সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী তিনটি সমবায় সমিতিকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category