• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পবায় ভেজাল যৌন উত্তেজক সিরাপ-সহ একব্যক্তি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর পবায় ভেজাল যৌন উত্তেজক সিরাপ-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) রাত সাড়ে ৯ টায় পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকা থেতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশী করে ৯৬০ বোতল যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি মোঃ রবিউল ইসলাম (৩৩), সে মহানগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়ার মোঃ আব্দুল গাফফারের ছেলে।

রবিবার সকালে বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, শনিবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন, পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে বিভিন্ন প্রকার ভেজালযুক্ত পানীয় ফ্রুট সিরাপ বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্নীত স্থানে অভিযান চালিয়ে আসামি মোঃ রবিউল ইসলামের বাড়িতে তল্লাশী করে ৯৬০ বোতল যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ উদ্ধার করে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নের্তৃত্বে এসআই মোঃ শাহ আলম সোহাগ, এসআই তাজউদ্দীন ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ বিক্রি করে আসছে। এ ব্যপারে গ্রেপ্তারকৃত আসামী বিরুদ্ধে পবা থানায় মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category