• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পল্লী কল্যাণ সংস্থা’র উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার “পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম” এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকাল ৪টার সময় পর্যন্ত পল্লী কল্যাণ সংস্থা-শিবরামে দুইজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দারা গরীব অসহায় মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডাক্তার লুৎফর রহমান লিমন, ডাক্তার উম্মে হাবিবা আনম, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম প্রতিষ্ঠাতা-সভাপতি মাহাতাব আলী, সহ-সভাপতি আব্দুল হালিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সদস্য শহিদুল ইসলাম প্রমূখ।

চিকিৎসা সেবা পাওয়া লোকেরা বলেন, আমরা গরীব মানুষ চিকিৎসার জন্য তেমন কোন টাকা নাই আমাদের। আজ “পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম” মাধ্যমে একজন ভাল ডাক্তারের তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসা সেবা পাচ্ছি আমরা। আমাদের বিভিন্ন রোগের সমস্যা গুলো এখানে উনার মাধ্যমে ফ্রিতে চিকিৎসা নিতে পারছি।

পল্লী কল্যাণ সংস্থা-শিবরাম এর প্রতিষ্ঠাতা-সভাপতি মাহাতাব আলী জানান, আমাদের সংগঠনে প্রতি মাসে শত-শত অসহায় সামর্থহীন মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। কোন ফি প্রদান ছাড়া ডাক্তার দেখানোর পর প্রয়োজনীয় ঔষধও দেওয়া হয়। এখানে বিনামূল্যে মানসম্মত চিকিসা সেবা পাচ্ছেন এলাকার দুস্থ, অসহায় ও হতদরিদ্র জনগণ।

এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকার অসহায় মানুষগুলো। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনী, হৃদরোগ, ব্রেইন ও স্নায়ুরোগ, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস ও খিঁচুনি, বাতব্যাথা, শিশুরোগসহ প্রতিদিন বিভিন্ন চিকিৎসা সেবা পাচ্ছেন সেবা গ্রহীতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category