• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে জামতলি যুব সংঘ ও অত্র এলাকাবাসীর আয়োজনে ৮ দলের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলার মন্মথপুর জামতলি যুব সংঘ আয়োজিত উক্ত খেলায় দিনাজপুর এ, এফ,সি ফুটবল দল বনাম ডাব্লিউ, এফ, সি ফুলবাড়ি ফুটবল দল অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে ডাব্লিউ, এফ,সি ফুলবাড়ি দলকে পরাজিত করে এ,এফ, সি দিনাজপুর দল জয়ী হয়।
বৃহস্পতিবার (১৭অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে প্রথম রাউন্ডের চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী সরদার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার),যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন বাবু,যুগ্ম আহবায়ক রায়হান আলী,যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম কামুসহ খেলায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম।
প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন মোরশেদুল আলম,তার সহকারী হিসেবে ছিলেন হাবিবুল হক ও মোস্তাফিজুর রহমান। মাঠে উপস্থিত থেকে হাজারো খেলা-প্রিয় মানুষ খেলাটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category