• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

পোরশায় বানভাসিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বানভাসি ১৬ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আশ্রয় নেয়া বানভাসিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুরে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নিতপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকা প্লাবিত হলে ১৬টি বাড়ি পানিতে ডুবে যায়। এতে ওই বাড়িগুলিতে বসবাসরত পরিবারের লোকজন নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আশ্রয় গ্রহণ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার অবগত হলে তিনি উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের জন্য ৫প্যাকেট স্যালাইন, ২ প্যাকেট বিস্কুট, ৪প্যাকেট মুড়ি, ১ কেজি চিড়া, ১ প্যাকেট চানাচুর, ১ প্যাকেট দুধ, ১টি সাবান, ১প্যাকেট মোমবাতি ও ১প্যাকেট কয়েল বরাদ্ধ প্রদান করেন। পরে ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বরাদ্ধবকৃত খাদ্যসামগ্রীগুলি বানভাসিদের মাঝে বিতরণ করেন। এসময় নিতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি আব্দুল বারিক, প্রেসক্লাব সহসভাপতি কামরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category