পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকালে পোরশা কাইয়ুম শাহ্র চাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিশাল র্যালি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা গোলাম রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী। এসময় ঘাটনগর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোরসালিম মন্ডল তারু, বিএনপি নেতা ও ছাওড় ইউপিন সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা আজাহার আলী, আবুল কাশেম, ইব্রাহীম আলী, সানাইল্লাহ্ মন্ডল সহ স্থানীয় সহস্্রাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#