• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পোরশায় ইউএনও কতৃক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ২ মার্চ, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার জন্য রবিবার বিকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে বিভিন্ন মুদি দোকান সহ অন্যান্য দোকান মনিটরিং করা হয়েছে। মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। এসময় তারা বিক্রেতাদেরকে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পরামর্শ দেন। বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ রয়েছে, বিনা কারনে কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরী না করার জন্য সকল ব্যবসায়েিক সতর্ক করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে নিতপুর খাদ্য গুদামের সামনে রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা করেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, পবিত্র রমজান মাসে স্বল্প আয়ের ক্রেতাদের সহজলভ্য মূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করার জন্য খেজুর, মুড়ি, ছোলা, ডিম, চিনি, দুধ সহ অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে বিক্রয় করা হবে। তবে পবিত্র রমজান মাস জুড়ে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category