পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মশিদপুর
ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ ভিত্তিক “কল্যাণ
রাস্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই একমাত্র কার্যকর
পন্থা এই লক্ষকে সামনে রেখে বুধবার শিশা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব
করেন সংশ্লিষ্ট ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল ইসলাম। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সিনিয়র
সদস্য হাফেজ হযরত মাওলানা ওমর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম, পোরশা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব
হযরত মাওলানা মুহাম্মাদ হুজ্জাতুল্লাহ শেখ ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৈয়ব
শাহ্ধসঢ়; চৌধুরী। সম্মেলনে সর্বসম্মতিক্রমে পুনঃরায় লুৎফর রহমানকে সভাপতি ও
আশরাফুল ইসলামকে সেক্রেটারী করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার সেক্রেটারী মুহাম্মাদ
মামুনুর রশিদ শাহ্ধসঢ়;, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ মোস্তাফিজুর
রহমান সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।