• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির সাবেক সভাপতি মরহুম ওহাব শাহ্ চৌধুরীর পোরশা বাজার বাসভবনের সামনে উন্মক্ত মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান শাহ্। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সভাপতি ও যুগ্ম আহবায়ক এহিয়া শাহ্ চৌধুরী মাতিয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র সাবেক সহ-সাংগাঠনিক সম্পাদক আজাহার আলী। অন্যান্যের মধ্যে যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহীম আলী কালু, সাবেক সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এনামুল হক শাহ্, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, নিতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাইদুল ইসলাম মেম্বার, মশিদপুর ইউপি বিএনপি’র সভাপতি হুমায়ন কবির রুপম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহ্জামান, যুবদল নেতা আব্দুল জব্বার, মর্তুজা শাহ্ সহ চারশতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category