• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদক সেবী সহ ৯ জন আটক

দিনকাল বিডি ২৪ / ২৩১ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী সহ ৯ জন কে আটক করেন। দিনাজপুরের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৭জন মাদক সেবী সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।গতকাল বুধবার মাদক সেবন এর দায়ে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দাদপুর গ্রামে মৃত শমশের আলীর পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৪), আব্দুল জলিল এর পুত্র মোঃ জাকির হোসেন (৩৪), মৃত হাফেজ এর পুত্র মোঃ আব্দুল জলিল (৫০), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের, আব্দুল মজিদ এর পুত্র হাফিজুল ইসলাম (৩৪), পৌরসভা এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদ এর পুত্র মোঃ রানা হোসেন (৫০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম এর পুত্র মোঃ হাফিজুল ইসলাম (৪২), খয়েরবাড়ী ইউপির অম্র বাড়ি গ্রামে মহরম আলীর পুত্র সোলাইমান (৪৫) ৩৪(৬) এর ধারায় প্রত্যেককে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।অপর দিকে আলাদীপুর ইউপির বারাই গ্রামের শ্রী ধলু চন্দ্র রায় এর পুত্র গোপাল চন্দ্র রায় (২৫) এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা-০৯, তারিখ: ১০/০৭/২০২৪খ্রি:, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনের ৩৬ (১)এর ১৯(ক) নং মামলা রুজু করেন। ও খয়েরবাড়ী ইউপির অম্র বাড়ি গ্রামে মৃত আবু মুন্সির পুত্র নুরুল মুন্সি (৫৫) এর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা-০৮, তারিখ: ০৯/০৭/২০২৪খ্রি:, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ নং মামলা রুজু করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন এলকা থেকে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী সহ ০৯ জনকে আটক করা হয়েছে। তবে মাদক বিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। তিনি আরও জানান, ফুলবাড়ী থানার সকল ফোর্স মাদক বিরোধী অভিযান অব্যহত রেখেছেন। যেহেতু মাননীয় প্রধান মন্ত্রী মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সে কারণে কাওকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category