বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদ ব্যাপক গণসংযোগ শুরু করেছেন।
২১ অক্টোবর শুক্রবার থেকে টানা নয় দিন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করবেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদ ।
তবে এবারের গণসংযোগে নতুন নতুন মাত্রা যোগ করে মাঠ চষে বেড়াচ্ছেন এই সম্ভাব্য প্রার্থী। শুক্রবার ও শনিবার দিনব্যাপি উপজেলার বগারচর ইউনিয়নের প্রতিটি গ্রামে তৃণমূল আওয়ামী লীগ, সমর্থক, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও আবাল বৃদ্ধ নারী-পুরুষের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ অসহায় মানুষের খোঁজ খবর নেন নূর মোহাম্মদ।
গণসংযোগকালে নিজের কর্মকান্ড ও দলীয় কর্মকান্ড সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে ঘাটে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নির্বাচনের এখনো ১৪ মাস বাকি থাকলেও এখনই মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করা সহ মাঠ কাপাচ্ছেন তৎপর নূর মোহাম্মদ।
সিনিয়র কয়েকজন নেতা জানান, নির্বাচনের সময় ঘনিয়ে এলেই পরো মাঠ নূর মোহাম্মদের দখলে থাকবে। তাই সকল নেতা কর্মীদের সঙ্গে নিয়েই আগামির পথ চলতে চান বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ।
শনিবার বগারচর ইউনিয়নে গণসংযোগকালে নূর মোহাম্মদ এর সঙ্গে তার একমাত্র পুত্র ফয়সাল ইবনে নূর, জামাতা ব্যারিস্টার নাজিরুল কবির অভি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান, সদস্য ফরহাদ হোসেন, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া, যুগ্ন আহবায়ক শোয়েব আল হাসান সজল,যুগ্ন আহবায়ক পনির আহমেদ,যুগ্ন আহবায়ক আজিজুর রহমান আজিজ, কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো. আরিফুজ্জামান সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।