• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে এমপি আবুল কালাম আজাদের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় সংদস্যের ঐচ্ছিক তহবিল থেকে প্রদত্ত অনুদানের চেক বিতরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শুক্রবার ( ৯ জুন ) সকাল ১০ টায় বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ ইউপি চেয়ার‌্যম্যান আলমগীর কবির আলমাছ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৮৫ জনের মাঝে ২ লাখ ৪০ হাজার টাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয় কর্র্র্তৃক বাস্তবায়নাধীন সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বকশীগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category