বাগেরহাট প্রতিনিধি।
জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কম্বল বিতারন করেছে। বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার উদ্দোগে মুক্তিযোদ্ধা সন্তানের পরিবার ও শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ কম্বল বিতরন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ মাসুম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বাগেরহাট সদর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মীর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার যুগ্ন সম্পাদক রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজ্জাদ হোসেন লিমন. সারাফাত হোসেন শরু, দপ্তর সম্পাদক’মোঃ মুহিব্বুল্লাহ, মুক্তিযুব্দের স্মৃতি সংরক্ষন সম্পাদক মাহবুবুর রহমান বাদল, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ডাকুয়া জেলা সদস্য রনি মোল্লা প্রমুখ। এ সময় প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা সন্তানের পরিবার ও শীতার্থ মাঝে এ কম্বল বিতরন করা হয়। #