• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বড়াইগ্রামে নসিমন গাড়ি ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত এক

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন গাড়ি ও পণ্যবাহী ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। শাকুর আলী (২৭) নামের অপর জন আহত হয়।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলাধীন হাগড়াগাড়ী গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেন এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া অভিমুখী সজীব ও মেঘনা গ্রুপের ডিলারশীপের একটি পন্যবাহি ভুটভুটি উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে, বনপাড়া থেকে আড়ানী রুস্তমপুর গরুর হাট অভিমুখী একটি গরু বোঝায় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়,

এতে ওই ডিলারশিপের এস.আর রুবেল হোসেন ও শাকুর আলী দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়াস্থ্য পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে রেফার্ড করা হলে, পথিমধ্যে তার মৃত্যু হয়। সাকুর আলি পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক অবৈধ গরুবাহী ট্রাক ও পণ্যবাহী ভুটভুটি জব্দ করে, আহত দুইজনের মধ্যে একজন মারা গেছে, এ সংক্রান্তে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category