• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে – শেখ হেলালউদ্দিন এমপি

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি
চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ করে যুবলীগের কর্মীদের মানব কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বাগেরহাটশহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামেবাগেরহাট জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি নেতাকর্মীদের এই নির্দেশ দেন।যুবলীগ এখন অনেক মানবিক উল্লেখ করে শেখ ফজলে শামস পরশ আরও বলেন, নিজের কথা ভাবার আগে দলের কথা ভাবতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। যেকোন সমস্যায় দেশের মানুষের পাশে দাড়াতে হবে। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে দেশপ্রেম ও স্বচ্চতার রাজনীতি। বঙ্গবন্ধুর আদর্শকে আকড়ে ধরে যুবলীগের নেতাকর্মীদের আগামী দিনের জন্য এগিয়ে যাওয়ার আহবান জানান সংগঠনের এই শীর্ষ নেতা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হেলাল উদ্দিন এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । সারা বিশ্বে যখন অনেক উন্নত দেশকে করোনা মোকাবেলায় হিমশিম খেতে হয়েছে তখন প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারনে বিশ্বের অর্থনীতি অবস্থা খারাব হলেও আমরা সকল প্রতিবন্ধকত্কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। দেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকলে খুব অল্প সময়েই বাংলাদেশ তার লক্ষে পৌছাতে সক্ষম হবে। বুধবার বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি –জামায়াত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ষড়যন্ত্র করছে। তাদের নিজেদের কোন শক্তি নাই। তারা জামায়াতের কাধে ভর করে দেশকে জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। তাদের কোন ভাবেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দেওয়া যাবে না। তাই মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
শেখ হেলাল আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তাই জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। তার সুযোগ্য নেতৃত্বে সারা
বিশ্বের অর্থনীতির অবস্থা যখন খারাবের দিকে যাচ্ছে তার তিন বছর পূর্বে প্রধানমন্ত্রী যুব লীগের দায়িত্ব দেন শেখ ফজলে শামস পরশকে। তার পিতা শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠনকে তিনি দায়িত্ব নিয়ে আগের চাইতে কয়েকগুন শক্তিশালী ও সংগঠিত করতে সক্ষম হয়েছেন। আগামীতে যুবলীগকে সবচাইতে বেশি দায়িত্বশীল ভ’মিকা পালন করতে হবে।
বিকেল ৩টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাগেরহাটে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতা কর্মীরা স্টেডিয়ামে আসতে থাকেন। সম্মেলন শুরুর আগেই নেতাকর্মীদের ভীড়ে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে করা প্যান্ডেল কানায় কানায় ভরে যায়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে এই সম্মেলনে অংশগ্রহন করেন। নানা আয়োজনে সন্ধ্যা সাতটায় যুবলীগের এই মিলন মেলার সমাপ্তি ঘটে। রাত সাড়ে সাতটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন, অর্থ্যাৎ বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।সম্মেলনের আরও বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট-২আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড.মীর শওকাত আরী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বিসিবির পরিচালক শেখ সোহেল প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category