• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাউফলে ছদ্দবেশে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

মোঃ ফোরকান, জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
বরিশালের গৌরনদী থেকে দ্বিপ্ত কর্মকার (২৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
আজ শনিবার দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দ্বিপ্ত কর্মকারের গৌরনদীর বাটাজোড়া গ্রামে একটি মুড়ির কারখানা রয়েছে। বাউফল থানার কনেস্টবল দুলাল তিন দিন আগে ছদ্দবেশে ওই কারখানায় শ্রমিকের কাজ নেয় । এরপর তথ্য উপাত্ত যাচাই বাচাই করে নিশ্চিত হওয়ার পরে ক্রেতা সেজে ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ও এসআই নাসির অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। দুটি ডাকাতির মামলায় মোট ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, গত বছর অক্টোবর মাসে বাউফল থানায় দায়েরকৃত দুইটি পৃথক ডাকাতির মামলায় (মামলা নং ৬ তারিখ ৬/১০/২৩ এবং মামলা নং ২৩ তারিখ ২২/১০/২৩) গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি ও পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএমের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category