• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় আমিনুল ইসলাম (৪০) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল রাজশাহীর বাঘা উপজেলার বাউসা খাগড়বাড়িয়া এলাকার ইসরাফিল ইসলামের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান,বৃস্পতিবার সন্ধ্যায় আমিনুল ইসলাম ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে হয়। পরে রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়না। শুক্রবার সকালে আখক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের লোকজন গিয়ে আমিনুলের মরদেহটি সনাক্ত করে। প্রাথমিক সুরতহালে নিহত আমিনুলের মুখে রক্ত, বাম পায়ের হাঁটুর উপরে রশির দাগ এবং গলা ফুলা চিহ্নিত হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমিনুলের হত্যাকারীদের সনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এবিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category