• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় মুরগীর খামার পুঁড়ে ছাই

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মোঃ সাাইফুল ইসলাম
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে মুরগীর খামার পুঁড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নূরপুর কসবা মালঞ্চি (কলেজ পাড়া) এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ঐ এলাকার রায়হানুল ইসলাম রান্টুর মুরগীর খামারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় খামারটির পুরো অংশ। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা জলন্ত বিড়ি – সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ছাই হওয়া খামারটি পরিদর্শন করে উক্ত ঘটনা নিয়ে থানায় জি.ডি করার কথা বলেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
অন্যদিকে খামার পুড়ে যাওয়ায় ৮ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছেন ভুক্তভোগী রায়হানুল ইসলাম রান্টু। তিনি আরও জানান, খামারের ভেতরে থাকা ১টি পালসার মোটরসাইকেল(ঢাকা মেট্রো-ল ২৩-৯৩৭৯), ৫৬০টি মুরগীর বাচ্চা, ৬০টি কবুতর,১৮টি বৈদ্যুতিক পাখা, নগদ ২০ হাজার টাকা ,খামারের সেড ও মালামাল রাখা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে অজ্ঞাত কেউ হিংসা করে আগুন লাগিয়ে দিতে পারে বলে দাবি করনে তিনি।
অগ্নিকান্ডে মুরগীর খামার পুড়ে ছাই হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category