• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে সিআইডি

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে অনলাইন জুয়া খেলা ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া অবৈধ লেনদেনের অপরাধে দুই জুয়ারিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (০৭ জুন) সন্ধ্যায় রামপাল উপজেলার চাকশ্রী ও কুমলাই এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, রামপাল উপজেলার ব্রিচাকশ্রী এলাকার মৃত সৈয়দ মুনতাজ আলীর ছেলে সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং কুমলাই এলাকার শেখ আলী আকবরের ছেলে শেখ রিপন উদ্দিন (৩০)। আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে সিআইডি’বাগেরহাট কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ সোহাগ হোসেন ও শেখ রিপন উদ্দিন নামের দুই অনলাইন জুয়ারিকে আটক করা হয়েছে। এরা কম্পিউপটার ও মোবাইল ব্যবহার করে অনলাইনে বিপুল অংকের লেনদেন করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে তারা এলাকার সাধারণ মানুষ, উঠতি বয়সী তরুণ, যুবক ও শিক্ষার্থীদের বিপথে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মুঠোফোন ও কম্পিউটারে বিপুল অংকের অবৈধ লেনদেনের প্রদান পাওয়া গেছে।
অনলাইনে লেনদেনের টাকা দেশের বাইরে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু বলেন, তারা কত টাকা লেনদেন করেছে এবং এই টাকা আসলে কোথায় গেছে এটা জানার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞের প্রতিবেদন পেলে তাদের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য ও টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছে বা এই টাকা কোন ভাবে পাচার হয়েছে কি না তা জানা যাবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category