• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটে দুদকের গণশুনানী ২০ দপ্তরের ৭১টি অভিযোগ গৃহিত, ৫০টি তাৎক্ষনিক সমাধান

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। দুর্নীতি কমিশনের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। লেখা পড়া করা অবস্থায় নৈতিকতা লালন করতে হবে শুদ্ধাচার শিখতে হবে। দুর্নীতিকে না বলতে হবে এবং দুর্নীতিবাজদের ঘৃনা করতে হবে। তাহলেই দেশ ও সমাজ থেকে দুনীতি প্রতিরোধ হবে।

জনবল কম নিয়ে দুদক কমিশন চলছে। তাই সকল শ্রেণির পেশার মানুষের সহযোগিতা থাকতে হবে। দুদকের বিধি অনুযায়ী অভিযোগকারী নাম দুদক প্রকাশ করে না। অভিযোগের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়। দুদক কাউকে ফোন করে না। অভিযোগ পেলে নোটিশ করে।
দুর্নীতি দমন কমিশনের সচিব মাহাবুব হোসেন বুধবার (২০ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের পরিচালক প্রশাসন আখতার হোসেন।বাগেরহাট জেলা প্রশাসক খালিদ হোসেনের সভাপতিত্বে গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, দুদকের বাগেরহাট জেলা প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণশুনানি কায্যক্রম শুরু করা হয়। দুদকের এ গণশুনানিতে সরাসরি জেলা কালেক্টরেটের ভূমি হুকুম দখল অফিস, এসিল্যান্ড, পরিবেশ অধিদফতর, সাব রেজিস্ট্রি অফিস, মেরিন টেকনোলজি ইনস্টিটিউট, শিক্ষা বিভাগসহ সকল সরকারি দফতর,উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো ও বেসরকারি সংস্থা সুখী মানুষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। শুনানীতে ২০টি দপ্তরের বিরুদ্ধে ৭১টি অভিযোগ গৃহিত হয় । যার ৫০টি অভিযোগ তাৎক্ষনিকভাবে সমাধান করা হয় ।

গনশুনানী অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও বেসরকারী সংস্থা সুখি মানুষের অনিয়ম ও দূনিতীর ফিরিস্থি তুলে ধরেন সাবেক উপজেলা প্রগ্রাম অফিসার মল্লিক মিজানুর রহমান মিজানুর রহমান বলেন , আমাদের বেতন ভাতা প্রদান করেনাই , উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক ও সুখি মানুষের কর্মকর্তারা কোটি কোটি টাকা উত্তোলন করে আত্ম স্বাত করেছে ।

ছাত্র ছাত্রীদের ১৮ মাসে ৫৪ টি খাতা, দুইটি স্কুল ড্রেস, ২টি ব্যাগ সহ নানান উপকরন দেওয়ার কথা থাকলেও এগুলি সঠিক নিয়মে দেওয়া হয়নি । শিখন কেন্দ্রের ঘরভাড়া না দিয়ে টাকা আত্মসাধ করেছে । এই ধরনের নানা অভিযোগ রয়েছে বাগেরহাটের ৮ টি উপজেলায় । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category