• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে ব্রিজ নির্মানে বাধা ছাত্রদল নেতার, চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ এলাকাবাসীর।

দিনকাল বিডি / ১১৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি। । ।

বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের শাখারীকাঠি এলাকায় ব্রিজ নির্মানকে কেন্দ্র করে মৃত মোতালেব শেখ এর ছেলে রাসেল শেখ (২৭) এর নামে চাঁদা দাবির অভিযোগ আমার বিরুদ্ধে এলাকায় উঠেছে।
শুক্রবার (১৭ই) জানুয়ারি সকালে বাঁধাল ইউনিয়নের শাখারী কাঠিতে সাধারণ জনতাকে সাথে নিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ (শাখারীকাঠি-মসনি) সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ করে বলেন, গত ২/৩ দিন ধরে ছাত্রদল নেতা রাসেল শেখ (২৭) ও তার সাথে থাকা ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যাক্তি পরিচয়ে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে রাতে শ্রমিকদের হুমকি দেয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে নাম্বার সংগ্রহ করে সাব কন্ট্রাকটর শেখ তান্জু কে মোবাইল কলে কাজ বন্ধ করার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে সাধারণ জনতার মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় আব্দুল মান্নান শেখ বলেন, মাঝে মধ্যে আমাদের বিভিন্ন জাইগায় উন্নয়ন কাজে বাঁধা গ্রস্থ করছে রাসেল,তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেয়।

সাব-কন্ট্রাক্টার শেখ তান্জু বলেন, রাসেল গত ২/ ৩ দিন আগে আমার কাজের স্থানে ১৪/১৫ জন লোক নিয়ে আমার মিস্ত্রীদের হুমকি দেয় কাজ বন্ধ করার।পরবর্তীতে আবারও আমার শ্রমীকদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করার জন্য হুমকি দেয়।এক পর্যায়ে আমার সাথে কথা বলে মিমাংসার করার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
এছারা এলাকা বাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাসেল কে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রাসেল শেখ বলেন, আমি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অপবাদ রটাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category