• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগেরহাটে লোকালয়ে বাঘ আতংক, জনসচেতনতায় বনবিভাগের মাইকিং

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতংক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা,বেড়ীবাঁধ ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়। গ্রামবাসীদের সচেতন করতে বনবিভাগ মাইকিং করছে।
সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আঃ রহিম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়। তিনি জানান, বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে দুটি বাঘ গ্রামে ঢুকেছে। বৃহস্পতিবার সকাল থেকে বনবিভাগ গ্রামবাসীদের সাবধানে চলাচলের জন্য মাইকিং শুরু করেছে।
পূর্ব সুন্দরবনের রেঞ্জকর্মকর্তা মোহাম্মদ শামসূল আরেফিন জানিয়েছেন, বাঘের পায়ের ছাপ ট্রেস করে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে বাঘ বনে ফিরে গেছে,তবে সতর্কতা অবলম্বনের জন্য বনবিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট এর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘ সুন্দরবনে ফিরিয়ে নিতে লোকালয়ে বাঘের সন্ধান করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনসাধারণের সচেতন করতে বনবিভাগ ইতোমধ্যে মাইকিং শুরু করেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category