বাগেরহাট প্রতিনিধি ।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাট ডাকবাংলো বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,
রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন,পুলিশ সুপার আবুল হাসান আব্দুল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক হাফেজ আল আসাদ প্রমূখ।