• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রধান আসামি সেনাবাহিনীর হাতে গ্রেফতার

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটে কচুয়ায় পুলিশের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রধান আসামি রাসেল শেখকে শনিবার আলীপুর এলাকা থেকে আটক করেছে সেনাবাহিনী ।

কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলীপুর এলাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আলিপুর এলাকার নজরুল শেখের ছেলে অভিযুক্ত প্রধান আসামি রাসেল শেখকে আটক করে কচুয়া থানায় হস্তান্তর করেছে ।

এ বিষয় কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহসীন হোসেন বলেন, আলিপুর এলাকা থেকে অভিযুক্ত রাসেল শেখকে সেনা বাহিনী আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে । আটক ব্যাক্তিকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য,গত১০ সেপ্টেম্বর সকালে বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক

লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে তিন সংবাদ কর্মী আহত হয় । আহতদের বাগেরহাট ২৫০ সর্য্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে । আহত তিন সংবাদ কর্মীরা হলেন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল, এশিয়ান টেলিভিশন,ভোরেরআকাশ,দৈনিক সমাজের কথা এর বাগেরহাট জেলা প্রতিনিধি বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মামুন আহম্মেদ।এবিষয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category